সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা হোমনায় পাবলিক লাইব্রেরীতে “মুক্তবাক সাহিত্য পরিষদের” জমকালো সাহিত্য আড্ডা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ রমিজ উদ্দিন, কুমিল্লা তিতাস প্রতিনিধি :

কুমিল্লার হোমনায় “মুক্তবাক সাহিত্য পরিষদে” অনুষ্ঠিত হলো কবি-সাহিত্যুদের মিলন ও গল্পে-কাব্যে আড্ডা।

গতকাল ২৯ আগস্ট শুক্রবার বিকালে হোমনা উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরিতে এ আনন্দ আড্ডা অনুষ্ঠান। কবি এম এস ফরিদের সঞ্চালনায় এবং কবি সুমন রায়হানের সভাপতিত্বে এই আড্ডা হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও কলামিস্ট আলী আশ্রাফ খান, প্রধান আলোচক ছিলেন কথা সাহিত্যিক নাসীমুল বারী। পঠিত লেখার উপর আলোচনা করেন কবি ও গবেষক মুনীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কবি ও লেখক জানে আলম, কবি রেবেকা রেবা, কবি ও পরিবেশবিদ মতিন সৈকত, কবি ও গীতিকার আহমেদ উল্লাহ, কবি মহসিন আহমেদ, কবি ও কথা সাহিত্যিক বাসার তাসাউফ, কবি শাহজামান শুভ, কবি আমান উল্লাহ চৌধুরী, কবি শিপন আহমেদ হিমেল, কবি ওয়াজ কুরুনি, কবি আনোয়ার আহমেদ, কবি খলিলুর রহমান, কবি আল আমিন শাহেদ, কবি ওয়াহিদুজ্জামান কবি শওকত মোল্লা ও কবি সুমন মিয়াসহ অনুষ্ঠানে যোগ দেন হোমনা, তিতাস ও দাউদকান্দির বিশিষ্ট লেখক ও কবিগণ।

হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, সাংবাদিক হানিফ খান, সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়া, আলমগীর হোসাইন, সাংবাদিক হাবিবুর রহমান ও সাংবাদিক গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানের সূচনা পর্বে ভূমিকা ও প্রারম্ভিক বক্তব্য শেষে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কবি ওয়াজ কুরুনি। এরপর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন কবি আমান উল্লাহ।

কবি-সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে এ সাহিত্য আড্ডা হয়ে ওঠে মিলনমেলা। অতিথিরা বলেন, এরকম আয়োজন সাহিত্যচর্চার প্রসার ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কবি-সাহিত্যিকদের কণ্ঠে কবিতা, গান আর সাহিত্যচর্চার কথামালা—সব মিলিয়ে জমকালো এ আড্ডা হয়ে উঠেছে হোমনার সাহিত্যাঙ্গনে এক স্মরণীয় আয়োজন।”

সুত্র কাসেম ভুইয়াঁ

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102