রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ঝিলমিল আবাসিক প্রকল্পে পনের জন গাড়ী চালকের নামে বরাদ্দকৃত প্লটসমূহের বরাদ্দ বাতিল করেছে গণপূর্ত মন্ত্রণলয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ১৪ আগস্ট, ২০২৫

রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে পনের জন গাড়ী চালকের নামে বিধিমালার ব্যত্যয় করে নিয়ম বর্হিভুতভাবে সাময়িক বরাদ্দকৃত প্লটসমূহের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণলয়।

যাদের প্লট বাতিল করা হয়েছে:- গাড়ী চালক মোঃ বোরহান উদ্দিন এবং মোঃ বেলাল হোসেনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়ী চালক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ সফিকুল ইসলামের বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়ী চালক মোঃ মতিউর রহমান ও মোঃ নুর হোসেন ব্যাপারীর নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়ী চালক মোঃ মাহবুব হোসেন ও মোঃ শাহীনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়ী চালক মোঃ মিজানুর রহমান ও মোঃ বাচ্চু হাওলাদারের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়ী চালক মোঃ নুরুল ইসলাম ও মোঃ রাজন মাদবরের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট এবং গাড়ী চালক মোঃ নুরুল আলম, মোঃ নুর নবী ও মোঃ শাহীনের নামে বরাদ্দকৃত ৫ কাঠার প্লট।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়মবর্হিভুতভাবে প্লট বরাদ্দ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে গঠিত দু’টি তদন্ত কমিটি তাঁদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তাঁদের দাখিলকৃত প্রতিবেদনে দেখা যায় যে, আলোচ্য আবেদনকারীগণ ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালার ব্যত্যয় করে নিয়ম বর্হিভুতভাবে তাদের নামে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে। দু’টি তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে আলোচ্য ১৫ (পনের) জন গাড়ী চালকের নামে প্রদত্ত সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করেছে।

আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণলয়ের উপসচিব ড. মোঃ নুরুল আমিনের স্বাক্ষরিত পত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জরুরীভিত্তিতে এসকল প্লট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102