শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসে নজরুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে নিহত নজরুল ইসলাম ভূইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সর্বস্তরের জনগণের আয়োজনে সহস্রাধিক মানুষ কড়িকান্দি বাজার হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপস্থিত গ্রামবাসীকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ আশ্বাস দেন যে, নজরুল ইসলাম ভূইয়া হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে সকল অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. সবির হোসেন, শাহাবৃদ্ধি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. এমদাদ হোসেন ভূইয়া, মো. হেলাল ভূইয়া, নাছির উদ্দীন ভূইয়া মানিক, আবুল কাসেম ভূইয়া বাবুল,আজহারুল ইসলাম ভূইয়া মেম্বার, মোস্তাক আহমেদ ভূইয়া, সার্জেন্ট জামাল ভূঁইয়া, কড়িকান্দি বাজারের ব্যবসায়ী মো. আলী হাসান মোল্লা, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, নিহতের স্ত্রী মোসাম্মৎ বৃষ্টি আক্তার, বাবা হানিফ ভূইয়া, মা আয়েশা বেগম, ছেলে মো. হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এত নৃশংস হত্যাকাণ্ড স্বামী-স্ত্রীর একার পক্ষে সম্ভব নয়; এর পেছনে আরও কারও সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই সকল জড়িতকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ৬ আগস্ট রাতে তিতাসের মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে ট্রাক্টর চালক মো. নজরুল ইসলাম ভূঁইয়াকে পার্শ্ববর্তী মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে হোসেন ও তার স্ত্রী মোবাইলে ফোন দিয়ে ডেকে নিয়ে দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের দেহকে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। পরে পুলিশ হত্যার রহস্য উদঘাটন করে খন্ডিত দুই হাত ও দুই পায়ের খন্ডিত ৬ টুকরো উদ্ধার করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102