রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দিলেন পুলিশ কর্মকর্তা সুমন রেজা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১২ আগস্ট ২০২৫ খ্রি.

মহানগরবাসীর জান-মালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। মঙ্গলবার সকালে সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে একজন ছিনতাইকারীকে ধাওয়া করার সময় তিনি তার দায়িত্ববোধ ও সাহসিকতার পরিচয় দেন।

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই- আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে যান। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকে। সেই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। ছিনতাইকারী তখন তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য প্রতিনিয়ত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করছেন। এডিসি সুমন রেজার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সকলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102