কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নয়াকান্দি- দুখিয়ারকান্দি এলাকাবাসীর উদ্যোগে আজ শনিবার বিকেলে মাদক ও জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক মো.রমজান আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ।
ডাঃ মাওলানা হুমায়ুন আহমেদ ও সোলেমান খান সাদ্দামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির ছিলেন স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ মাসুরা বেগম, স্থানীয় ওয়ার্ড সদস্য মো.ওসমান খান, বিশিষ্ট সমাজ সেবক হাজীমোহাম্মদ নুরুল ইসলাম, মজিবুর রহমান শান্তি, হাজী মোহাম্মদ ইব্রাহিম, মো.আমির হোসেন, জহিরুল ইসলাম,আবু তাহের প্রধান, মো হালিম মেম্বার, নো.মনির হোসেন, মো.মঙ্গল সরকার, নুর আলম মেম্বার, শাহ আলম মেম্বার, মো.কামাল হোসেন, আবদুল হক প্রমুখ।