কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসে দুই প্রেসক্লাবের সাংবাদিক গন মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
উপস্তিত তিতাস উপজের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম,সকল সাংবাদিক বৃন্দ।
তিগাজীপুর চৌরাস্তায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তিতাসে মানববন্ধন ও প্রতিবাদ সভা
গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তিতাস উপজেলা কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১২ টায় তিতাস উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের বর্বর হামলা ও হত্যাকাণ্ড গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের জন্য হুমকিস্বরূপ।
এ সময় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিক নিরাপত্তা আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং সংবাদকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য।