শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুমিল্লা তিতাসে একজন প্রধান শিক্ষক সাংবাদিক, ইমাম ও কবিরাজ!

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের একজন প্রধান শিক্ষক ইমাম, সাংবাদিক ও কবিরাজী কাজ করেন বলে এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। সেই জন্য তিনি সময় মতো স্কুলে পৌঁছাতে পারেন না। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার জগতপুর ইউনিয়নের মাছিমপুর আকবর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ভূইয়া গত (৩১ জুলাই) বৃহস্পতিবার স্কুলে আসেন সকাল ৯টা ৫০ মিনিটে।আর সহকারী শিক্ষকরা একই সময়ে স্কুলে প্রবেশ করতে দেখা গেছে। সময়মতো না আসার কারণ জানতে চাইলে জয়নাল আবেদীন ভূইয়া জানান,শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেন এবং একটি পলিথিন ব্যাগ থেকে তিনটি পত্রিকার পরিচয়পত্র দেখান। শুধু তা-ই নয়, তিনি ইমামতি ও কবিরাজিও করেন বলে দাবি করেন।এদিকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৭-৮ জন।

বিস্ময়করভাবে, ওই প্রধান শিক্ষক ছাড়াও অন্যান্য সহকারী শিক্ষকরাও প্রায় একই সময়ে স্কুলে প্রবেশ করেন।বিদ্যালয়ের এমন চিত্রে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে-শিক্ষার মান উন্নয়ন কীভাবে হবে, যদি শিক্ষকরা নিজেরাই নিয়ম মানেন না?বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করলে এহেন ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ভূইয়াসহ সহকারী শিক্ষকদের শোকজ করে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন বলে শিক্ষা অফিস সূত্রেজানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102