সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ দ্রুত শুরু হবে —–সিলেটে শ্রমমন্ত্রী বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর এ্যাডগ্রেড অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন ——সেতু সচিব গার্ডিয়ান লাইফের সহযোগিতায় ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন মোল্লাহাটে গুলিতে শ্রমিকলীগ নেতা ও ব্যবসায়ী সোহাগ শেখ নিহত, এক সপ্তাহ আগেই গুলিবিদ্ধ হন ম্যানেজার ৩,০০,০০০ (তিন লক্ষ) জাল টাকাসহ ০১ জন পেশাদার জাল টাকা ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের স্টাফ ও হকারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ জন আহত ৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস, চট্রগ্রাম আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

কুমিল্লা তিতাসে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

কুমিল্লাঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা তিতাসে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন আদর্শ মা একশত শিক্ষকের চেয়েও উত্তম। এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাসে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুন) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মা সমাবেশে প্রায় ১৫০ জনের বেশি মা’রা উপস্থিত ছিলেন।

মা সমাবেশে মায়েদের উদ্দেশ্যে বক্তারা দূর্বল ছাত্র-ছাত্রীদের এসেসমেন্ট ছক তৈরি, কর্মপরিকল্পনা তৈরি,পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীদের বাছাই করে (৪০%) বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ, দূর্বল শিক্ষার্থীদের যত্ন, উপবৃত্তি বিষয়ে আলোচনা, মা সমাবেশে উপস্থিত হওয়া এসকল বিষয় নিয়ে আলোচনা করেন।

মা সমাবেশে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজমুল হোসেন মুরাদ, সহকারি শিক্ষক ও স্কাউট লিডার মোঃ তাইজুদ্দিন আহমেদ খোকন, অনিতা রানী পোদ্দার, অভিভাবক সদস্য আঃ খালেক, অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম খান, অভিভাবক সদস্য গাজী কুসুম মজুমদার ও মোঃ হানিফ মিয়া প্রমূখ।

মা সমাবেশে এত সংখ্যক মায়েদের উপস্থিতি সকলকেই বিমোহিত করেছে। সাধারণত মা সমাবেশে এত বেশি উপস্থিতি সচরাচর দেখা যায় না।

এসময় উপস্থিত মায়েরা বলেন, সন্তানের ভবিষ্যৎ এর ভালো চিন্তা করেই আমরা উপস্থিত হয়েছি কাজ ফেলে৷ আমরস বলেছি যখনই ডাকবেন তখনই আসব ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102