রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া ব্যবসায়ী মোস্তফা কামাল ছিনতাই কারীদেরহামলায় নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মোস্তফা কামাল ওই গ্রামের মৃত আব্দুল মুমিনের ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মুদি দোকানি ছিলেন।

বিশেষ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথিমধ্যে নন্দিপাড়া সড়কের পাশে ওত পেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখে সঙ্গে থাকা মালপত্র ও টাকা-পয়সা লুটে নেয়। পরে পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক না থাকায় দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামাল এর আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরিবারটির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102