শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সরাইলে ১০ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া সরাইল বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলায় গতরাত থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। উক্ত বিষয়কে কেন্দ্র করে আজ সকাল ১১ টায় বিদ্যুৎ অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সরাইল উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ করে এবং উপজেলা অফিসের সামনে গিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

উক্ত বিষয়ে সমাজকর্মী রওশন আলী বলেন সকাল থেকে বিদ্যুৎ অফিসে ফোন দিতেছি কেউ ফোন রিসিভ করে না। আমরা সকাল ১১ টায় বিদ্যুৎ অফিসে আসি। অফিসে এসে ও কাউকে পাইনি। তাই আমরা বিক্ষোভের মাধ্যমে প্রশাস কে অবগত করতে চাই, সরাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই।

তিনি তখন দাবি করেন বিদ্যুৎ না থাকার কারণে ডায়রিয়া সহ নানান ধরনের রোগে বাচ্চাদের সমস্যা হচ্ছে। সরাইল সদর হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে গিয়ে হয়রানি শিকার হচ্ছে। এদিকে সবাইল হাসপাতালে রোগী ভর্তি হওয়ার মত কোন সিট খালি নেই।

বক্তারা আরো বলেন জরুরী গতিতে বিদ্যুতের সমস্যা সমাধান করুন, না হলে সকলকে নিয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেব। এ সময় বর্তমান এক্সচেঞ্জের অপসারণের দাবিও করেন। এরপর সরাইল এক্সচেঞ্জের সাথে যোগাযোগ করতে ফোন করলে তিনি ফোন কেটে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102