রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

কুমিল্লা হোমনায় প্রতারণার মাধ্যমে বোনের স্বামীর পারিবারিক কবরস্থানসহ স্বামীর সম্পত্তি লিখে নিলেন আপন দুই ভাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার হোমনায় আপন দুই ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বোনের স্বামীর পারিবারিক কবরস্থানসহ স্বামীর সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের মোঃ মবিনুল হক ও মোঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। উপরোক্ত সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত নায়েব আলী ভূইয়ার স্ত্রী মোসা: আছিয়া খাতুন স্বামী হইতে দান সূত্রে প্রাপ্ত হইয়া জয়পুর মৌজার জেএল নং ৯৩, ৪০০ নং খতিয়ানের হালে ১৫১৬, ১৫১৭, ১৫২৯, ১৫৩০ নং দাগে এবং সাবেক ৭৬৭ নং দাগের পারিবারিক কবরস্থানসহ মোট ৫৪ শতক জায়গার মালিক ও ভোগ দখলে আছেন।

পৈতৃক সূত্রে এবং বিএস রেকর্ড মূলে এই জমির মালিক নায়েব আলী ভূইয়া। আছিয়া খাতুনের ছেলে ইঞ্জিনিয়ার এম এ কাউছার এই বিষয়ে বলেন, আমার মা তার পৈতৃক সূত্রে প্রাপ্ত একই মৌজার কয়েকটি দাগে ৫৭.৫ শতাংশের জমির মধ্যে ৫৪ শতাংশ জমি তার আপন দুই ভাই গোলাম মোস্তফা ও মবিনুল হক কে দান করার প্রস্তাব করলে মবিনুল হক আমার মা কে হোমনা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়ে যান তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি রেজিস্ট্রি করানোর জন্য। কিন্তু তারা সুকৌশলে হোমনা সাব-রেজিষ্ট্রি অফিসে নিয়ে গিয়ে একই মৌজা ভুক্ত স্বামীর সম্পত্তির তথ্য গোপন করে অন্যায়, অবৈধ ও বেআইনীভাবে আমার বাবার নামে রেকর্ডভুক্ত পারিবারিক কবরস্থানসহ মোট ৫৪ শতাংশ জমির বিপরীতে রেকর্ড বহির্ভূত ৬১ শতাংশ জমি ৭৩৮ নং হেবা ঘোষণা দলিলের মাধ্যমে লিখে নেয় যা আমার মা তখন বুঝতে পারেননি এবং তারা সেটা দীর্ঘদিন ধরে গোপন রাখে। কিন্তু কিছুদিন পূর্বে তারা গোপনে জমিটি তাদের নামে জমা খারিজ করেছে এবং উক্ত জমিটি তারা বিক্রি করবে বলে প্রকাশ পেলে জমির মালিক আছিয়া খাতুন আশ্চার্য্যন্তিত হয়ে যান এবং পরবর্তীতে তাদের প্রতারণা সম্পর্কে অবগত হন।

উল্লেখ্য যে উক্ত জমিতে মৃত নায়েব আলী ভূঁইয়ার এবং তার পূর্বপুরুষদের পারিবারিক কবরস্থান হিসাবে অধ্যাবধি ব্যবহৃত হয়ে আসছে এবং দলিলে কবরস্থানের কথা বাদ উল্লেখ থাকা সত্ত্বেও মোঃ মবিনুল হক কবরস্থান সহকারে সম্পূর্ণ জমি খারিজ করেছেন মর্মে জানা গেছে। যদিও এই জমিতে বিবাদীদের কোন ভোগ দখল ও স্বত্ত নেই এবং থাকার কথাও নয়। এই জমিটি তারা দুই ভাই কৌশলে লিখে নেন, কারণ জমিটি আছিয়া খাতুনের স্বামীর সম্পত্তি। তারা শঠতার আশ্রয় নিয়ে আছিয়া খাতুনের পৈতৃক সম্পত্তির বদলে স্বামীর সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে লিখে নেয়, যা সম্পূর্ণ বেআইনি ও প্রতারণামূলক। দুই ভাইয়ের প্রতারণা কথা জানতে পেরে আছিয়া খাতুন নিজে বাদী হয়ে মিথ্যা ও জালিয়াতিপূর্ন দলিল বাতিলের জন্য আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন যাহা মোকাম কুমিল্লা হোমনার বিজ্ঞ সহকারী জজ আদালতের দেওয়ানী মামলা নং ১১৮/২০২৫ চলমান এবং পরবর্তীতে আদালতের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উক্ত জমিটিতে। দেওয়ানী মামলা এবং নিষেধাজ্ঞা চলমান থাকার কারণে উক্ত জমির উপর বিবাদী কর্তৃক কোন প্রকার নির্মাণ, বিক্রয় এবং ভোগদখল আইনত দন্ডনীয় মর্মে জমিতে সাইনবোর্ড সাটাঁনো রয়েছে ।

এই বিষয়ে অভিযুক্ত মোঃ মবিনুল হক বলেন, আছিয়া খাতুন আমার বোন আর কাউছার আমার ভাগিনা। যে জায়গাটা নিয়ে মামলা করেছে, সেই জায়গাটা অন্যত্র বিক্রি করতে চেয়েছিলো কিন্তু আমরা অন্য কারো কাছে বিক্রি করতে দেইনি। নিজেরাই রেখে দিয়েছি। সেই কারণে হেবা করেছি। আর কবরস্থান ভুলক্রমে খারিজ করা হয়েছে। এটা খারিজ থেকে বাদ দেওয়া হবে। কাউছার ও তার ভাই আমার কাছে এসেছিলো জায়গাটা ক্রয় করার জন্য। ৮০ লক্ষ টাকার জায়গা ৬০ লাখে দিতে রাজি হয়েছিলাম ভাগিনা বলে। কিন্তু তারা অন্যের পরোচনায় বিনা পয়সায় জায়গা নিবে মনে করে আমার বিরুদ্ধে মামলা করেছে। এটা কি মামা ভাগিনার সম্পর্ক?
আমি ছোটবেলায় তাদেরকে লালনপালন করেছি, চাকরি দিয়েছি। এখন তারাই আমার বিরুদ্ধে মামলা করলো?

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102