রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

ওভারটেক করতে গিয়ে আহত ৩০ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ স্টাফ, রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুট্রাপাড়া এলাকার একটি ব্যাগ ফ্যাক্টরিতে আশুগঞ্জ থেকে একটি বাস প্রতিদিন শ্রমিক নিয়ে আসে।

সোমবার সকালে শ্রমিক নিয়ে আসার সময় ফ্যাক্টরির কাছাকাছি এসে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায় বাসটি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে জেলা সদর হাসপাতালে ১৯ জন আহত রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অধিকাংশই নারীশ্রমিক।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জেলা হাসপাতাল পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102