কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
২০ জুলাই রবিবার হোমনা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সময় ক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা অফিসার ইন্চার্জ (ওসি) এর, হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি: মোঃ আবুল কালাম আজাদ সিনিয়র সহ-সভাপতি: সরকার মুকুল মাহমুদ সাধারণ সম্পাদক: রাজীব চৌধুরী। এ সময় প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা রক্ষা, তথ্যের সঠিক ব্যবহার ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।