রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

কুমিল্লা তিতাসের ভিটিকান্দিতে হযরত আলীর প্রকাশ্যে বেপরোয়া মাদক বাণিজ্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাসঃ মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস থানাধীন ভিটিকান্দি ইউনিয়ন পোড়াকান্দি-দাসকান্দি এলাকায় চলছে মাদক ব্যবসায়ী হযরত আলীর ইয়াবার রমরমা মাদক ব্যবসা। প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে এ ইয়াবা ব্যবসা করে যাচ্ছেন হযরত ও তার সহযোগীরা। হযরত আলী উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের চকের বাড়ি’র বাসিন্দা মতিন মিয়ার ছেলে। অধিক লাভজনক ও বহনে সহজতর হওয়ায় হযরত আলীর এ মাদক ব্যবসার সাথে দিনের দিন এলাকার নতুন নতুন যুবকেরা জড়িয়ে পড়ছে।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি এলাকায় মাদক ব্যবসায়ী হযরত তার একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবা ব্যবসার নেটওয়ার্ক স্থাপন করে গোপনে চালিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসা। ফলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার বেকার তরুণ যুবক-যুবতীরা সহজলভ্যতার কারণে ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিভিন্ন শ্রেণীর বাসিন্দা,এলাকার মুরুব্বিরা ও এলাকার অটোরিকশা চালকরা জানিয়েছে এসব তথ্য।
বর্তমানে হযরত আলীর মাদক ব্যবসা ভিটিকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় বিস্তৃত হয়ে উঠছে বলেও জানান স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা যায়, মাদকের খুচরা ও পাইকারীসহ হোম ডেলিভারিতে সার্ভিস দিয়ে থাকে মাদক ব্যবসায়ী হযরত আলী।

এবিষয়ে হযরত আলীর কাছে জানতে তার মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্র করে বলা হচ্ছে। আপনারা এলাকায় খবর নিন। পরে মাদক বেচা-কেনা সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে আসছে এব্যপারে কি বলবেন? প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি কলটি কেটে দিয়ে তার মুঠোফোনের নাম্বারটি বন্ধ করে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102