কুমিল্লা তিতাস প্রতিনিধি :
কুমিল্লা তিতাসে মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাসে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐইচারচর মধ্যপাড়া জামে মসজিদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তিতাস থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্যাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো.ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সাবেক যুগ্ম-আহ্বায়ক ভিপি আক্তারুজ্জামান আক্তার, কাজী কবির হোসেন সেন্টু, ডা. গোলাম জিলানী ভূঁইয়া, মুন্সি আমিরুল ইসলাম মানিক, মো.আক্তারুজ্জামান, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি, বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান, সাধারণ সম্পাদক এম এ সাত্তার এবং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে এর শেকড় উপড়ে ফেলতে জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।