শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াতের ” জাতীয় সমাবেশে ” যোগ দিতে নোয়াখালীর বেগমগঞ্জ ও চৌমুহনীতে লিফলেট বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ১৯শে জুলাই শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ” জাতীয় সমাবেশ ” এ অংশগ্রহণের জন্য সাধারণ জনতার কাছে লিফলেট বিতরণ করেন বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী শহর শাখার জামায়াতের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৭নং একলাশপুর ইউনিয়নের একলাশপুর বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

এই সময় তিনি বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী, শিক্ষক ও সাধারণ জনগণের মাঝে লিফট বিতরণ করেন এবং আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশে যোগ দেওয়ার আহবান জানান।

এসময় ৭নং একলাশপুর ইউনিয়নের জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গিয়াস উদ্দিন সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও একই সময়ে চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ করেন জেলা জামায়াতের শিল্প-সংস্কৃতি সম্পাদক ও জামায়াত মনোনীত চৌমুহনী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী নাসিমুল গনি চৌধুরী মহল।

এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর জামায়াতের আমীর জসীম উদ্দীন, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-সেক্রেটারী নুরু উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

লিফলেট বিতরণ কালে নেতৃবৃন্দ মানুষকে ৭দফা বুঝিয়ে দিয়ে সমাবেশে যোগ দিতে উদ্বুদ্ধ করেন।

জাতীয় সমাবেশের ৭দফা হলো :
১.সব গণহত্যার বিচার, ২.প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ৩.জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ৪.জুলাই অভ্যর্থনে শহীদ ও আহত পরিবারদের পূর্ণবাসন, ৫.পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, ৬.প্রবাসীদের দেওয়ার ব্যবস্থা ও ৭.লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

এই সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102