শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্বৃত্তের হামলায় নিহত গৌতমের পরিবারের পাশে দাঁড়ালেন গোপালগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হামিদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ইউনিয়নের জলিরপাড় জে,কে,এম,বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী দুর্বৃত্তের হামলায় নিহত গৌতম গাইন (৩৫) এর পরিবারের পাশে গোপালগঞ্জ -১বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, মাওলানা আব্দুল হামিদ। ১৩জুলাই র‌বিবার সকা‌লে শতাধিক নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি নিহত গৌতম গাইনের বা‌ড়ি‌তে যান ও তার প‌রিবা‌রের সাথে সাক্ষাৎ করে শান্তনা ও সহমর্মিতা প্রকাশ করেন। স্ত্রী মিলি বৈরাগী, মে‌য়ে সাগত গাইন ও ছেলে অনন্ত গাইনের পাশে থেকে আইনের সকল সহযোগিতা ক‌রবেন বলে আশ্বস্ত করেছেন। এসময় তিনি বলেন, দেশে এভাবে আর কেউ যে‌নো পিতা-হারা না হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড আর বাংলাদেশে ঘটবে না ইনশাআল্লাহ। আমরা গৌতম গাইনের পরিবারের পাশে থেকে সকল প্রকারের আইনের সহযোগিতা করে যাবো। উপস্থিত সংবাদ কর্মীদের আব্দুল হামিদ বলেন, আপনারাও পুলিশের পাশাপাশি অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করে তা মিডিয়াতে ছড়িয়ে দিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল-মাসুদ খান, জামায়াতে ইসলামী জলিরপাড় ইউনিয়ন শাখার সভাপতি ফকির মিরাজ আলী শেখ, ননীক্ষীর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুর রহমান, রাসেল শেখসহ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গৌতম গাইন জলিরপাড় জে,কে,এম,বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের কর্মস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় গত ৯ জুলাই বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিখোঁজ হন। ১১ জুলাই শুক্রবার আনুমানিক দুপুর ১টায় মাদারীপুর-গোপালগঞ্জ বিল রুড ক্যানেল(নদী) থেকে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদরের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্র।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102