শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক

পৃথিবী সবুজ রাখতে একটি গাছ রোপণ অনেক গুরুত্বপূর্ণ…. তিউসেক নেতৃবৃন্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

প্রতিনিধি কুমিল্লস, তিতাসঃ মোঃ রমিজ উদ্দিন :

প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ ও সবুজ পৃথিবীর জন্য প্রয়োজন বৃক্ষ। সেই প্রয়োজনীতা অনুভব করে তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি তিউসেক কর্তৃক মাসব্যাপী বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে তিতাস উপজেলা জুড়ে। সকাল ১১ টায় তিতাসের বাতাকান্দি বাজারে, উলুকান্দি গ্রামে এবং বিকালে মাছিমপুর বাজারে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সজিবের সভাপতিত্বে দুটি পর্বের আলোচনায় অংশ নেন, দলিল লেখক ও সংগঠক মোঃ মাহবুব আলম, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল তিতাস উপজেলা শাখার সভাপতি এম এ জামান, মফিজুল ইসলাম বশির, মোঃ ইসমাইল হোসেন, তিউসেকের যুগ্ম আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম, সাবেক বিজিবি কর্নকর্তা ফারুক কামাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার সদস্য সচিব আবু সাঈদ আসিফ, জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোঃ ইকরাম সরকার, হিলফুল ফুজুল সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, তারুণ্যের আলো সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় খান ও আব্দুস সাত্তার মিয়া সরকার প্রমূখ। সঞ্চালনায় ছিলেন, তিউসেক এর সদস্য সচিব মোঃ বশির আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, অরুণ দাস, মোঃ হানিফ মিয়া, লিটন সরকার ও জামাল ভূঁইয়া প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, ‘পরিবেশ ও মানুষের মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। পরিবেশকে প্রাণবৈচিত্র্য ও জীব বৈচিত্র্যর ভান্ডার, ও মানুষের টিকে থাকার একমাত্র ধারক-বাহক এবং ভবিষ্যতের আশ্রয় হিসাবে বিবেচনা করা হয়। যদি পরিবেশ প্রতিকূল হয় তাহলে মানুষসহ অন্যান্য উদ্ভিদ ও প্রাণী-জীবনের বিকাশ হবে না বরং জীবন বাধাগ্রস্ত হবে।

আমরা প্রকৃতি ও পরিবেশের সাথে যে আচরণ করবো প্রকৃতি আমাদের তাই ফেরত দিবে। তারা আরো বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি, নির্বিচারে বৃক্ষনিধন ও বনভূমি উজাড়, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার, সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার, শিল্প-কলকারখানার বর্জ্য, গাড়ির বিষাক্ত ধোঁয়া, ওজোন স্তারের ক্ষয়, প্লাস্টিক দ্রব্যের ব্যবহার, পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণায়ন, নিঃশেষিত ভূগর্ভস্থ জ্বালানি ও পানির পরিমাণ, অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন এবং অতি আধুনিকতার জেরে পৃথিবীজুড়েই প্রতিনিয়ত পরিবেশ বিপন্ন হচ্ছে। অদূর ভবিষ্যতে মানবসভ্যতাকে পরিবেশগত বিশাল সংকটের মধ্যে পড়তে হবে।পরিবেশের ভারসাম্য রাখতে হলে মানুষ সহ বিভিন্ন প্রানের টিকে থাকার জন্য বেশী করে গাছ লাগাতে হবে।’

কড়িকান্দির জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ, জিয়ারকান্দির ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, আসমানিয়া বাজার, বাতাকান্দি বাজার, মাছিমপুর বাজার ও উলিকান্দি গ্রামে মাসব্যাপী কর্মসূচীর আওতায় প্রায় ৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপন ও বিতরণ করেছে সংগঠনটি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102