সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল : বাণিজ্য সচিব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ :

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন,
খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল।

আজ বুধবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

বাণিজ্য সচিব বলেন , রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল নাগরিক জীবনকে আনন্দময় ও উপভোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিম শো এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক উৎসবের শুভ উদ্বোধন করেন বাণিজ্য সচিব । আয়োজকদের পক্ষথেকে জানানো হয় দর্শনার্থীরা আজ থেকে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫-এর নানাবিধ পণ্য ও অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

ফেস্টিভ্যালে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক, গৃহস্থালি পণ্য এবং জীবনধারাসংক্রান্ত বিভিন্ন দ্রব্যাদি।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই উৎসব ১২ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৫ পর্যন্ত প্রতিদিন বেলা ১২:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102