তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
২০২৪ ইং ৫ আগস্টের পর থেকে কুমিল্লা জেলার তিতাসের জেলা পরিষদ ডাকবাংলা অফিস বর্তমানে পড়ে আছে অবহেলায় আর এই অফিসের মেইনগেইটের সামনের দেওয়াল পুকুরের মাটি ভাঙনে দেওয়া ধসে পড়ে যায়। এখনো পড়ে আছে দেওয়ালহীন এই সরকারি ডাকবাংলা অফিস।
তথ্য মোতাবেক ২০২৩ ইং সনের পূর্বে ডাকবাংলা অফিসটি ছিল আর্বজনা ঘেরা অবস্থা। জেলা পরিষদ নির্বাচনে তিতাস উপজেলার সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ নির্বাচিত হওয়ার পর এই অবহেলিত ডাক বাংলা অফিসটি আর্বজনা পরিষ্কার করে এই অফিস চতুরপাশের দেওয়ালের কাজ ও ভিতরের কাজ করা হয়। তখন এই অফিসটি সৌন্দর্যতা একরুপ পায়।
তথ্যমোতাবেক জানা যায়, ১ থেকে ২বছর কুমিল্লা জেলা পরিষদ আওতায় পরিচালিত হয়েছে ঠিকঠাক। কিন্তু ৫ আগস্টের পর থেকে আবারো এই ডাক বাংলা অফিসটি আর্বজনা হচ্ছে ও ইতিমধ্যে কয়েকটি দেওয়াল ভেঙে গিয়েছে। আর বর্তমানে অবহেলায় পড়ে আছে এই তিতাসের জেলা পরিষদ ডাক বাংলা অফিস।
বর্তমানে এই ডাক বাংলা অফিসটি কোন কাজে বা অফিসের কাজে ব্যবহার হচ্ছেনা। তবে এই অবহেলিত অফিসের কাজ কে করিবে সেটাই জনমনে প্রশ্ন।