তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
ঐতিহ্য সাপ্তাহিক কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারটি বেশ জমে ওঠে।
প্রাচীনকালের ঐতিহ্য এখনো পাওয়া যায় বুধবারের বাতাকান্দি বাজারে।
দীর্ঘবছর ধরে যুগের পর যুগ এই বাজারটি সুনামের সাথে আজো চলছে।কয়েকটি উপজেলার মানুষ বাতাকান্দি বাজারে আসে কেনাকাটা করতে।
সম্পূর্ণ বাজার ঘুরে দেখতে পেলাম প্রাচীন কালে কিছু ঐতিহ্য এই বাজারে আছে।
বর্ষাকাল আসলে বেশ বিভিন্ন জাতের মাছ ধরার জাল বিক্রি হয় ভালো। জালের মধ্যে যেমন কারেন্ট জাল,রিং জাল এই দুটি জাল বেশির ভাগ বর্ষার মৌসুমে বিক্রি হয় ভালো আর অন্যান্য সময়ে কম।
তাছাড়াও মাছ ধরার অন্যান্য জাল বিক্রি করা হয়।
এই দৃশ্য দেখা যায় প্রতি সাপ্তাহিক বুধবারের বাতাকান্দি বাজারে।