শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
টাঙ্গাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় পরিবেশ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নঃ ঢাকা মহানগর উত্তরের জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে তিতাসের রুবি ইসলামের দৌড়ঝাঁপ কুমিল্লা তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নৌ-সেবা চালু চীনা রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ কুমিল্লা তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুনে চালু হবে ই-হেলথ কার্ড …স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত

ঢাকা মহানগর উত্তরের জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নুরুন্নবী সোহেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নূরনবী সোহেল, নিজস্ব প্রতিনিধি:

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানী ঢাকায় ঢাকা মহানগর উত্তরের জাতীয় সাংবাদিক সংস্থা-র উদ্যোগে অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক কমিটির সদস্য সচিব মুহাম্মদ মঞ্জুর হোসেন, সংস্থার তথ্য ও প্রযুক্তি সচিব নূরনবী সোহেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব প্রিয়াঙ্কা ইসলাম, পল্লবী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর জাহান, খিলক্ষেত থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম দেওয়ান, ক্যান্টনমেন্ট থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল সিকদার এবং বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি (বিইউজেএস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব বি.এম. আশিক হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এইচ. এম. রকি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করার মাধ্যমে সাংবাদিকরা সমাজের অসঙ্গতি ও দুর্নীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য এবং নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর গণি বলেন, সাংবাদিকদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করলে গণমাধ্যম আরও শক্তিশালী হবে এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং নীতিনিষ্ঠ সাংবাদিকতা চর্চার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানের একপর্যায়ে নবগঠিত ঢাকা মহানগর উত্তর কমিটির সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সবশেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102