শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কুমিল্লা তিতাসে নিরাপদ চিকিৎসা চাই’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা সরাইলে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার ও মতবিনিময় টাঙ্গাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় পরিবেশ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নঃ ঢাকা মহানগর উত্তরের জাতীয় সাংবাদিক সংস্থার অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শুক্রবার ১৩ মার্চ , ২০২৫

অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে অমর একুশে বইমলোয় লিফলেট বিতরণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ ১৩ মার্চ ২০২৬ বিকেল ১৫-৩০ ঘটিকা থেকে বইমেলায় লিফলেট বিতরণের এই কার্যক্রম পরিচালনা করা হয়।

মেলায় আগত সকল শ্রেণিপেশার দর্শনার্থিীদের হাতে লিফলেট তুলে দেয়া হয়। লিফলেট বিতরণ করা হয় বিভিন্ন স্টলে কর্মরতদের মধ্যেও। লিফলেট বিতরণের একপর্যায়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সামনে পড়ে যান এবং আনন্দের সাথে লিফলেট গ্রহণ করেন। এছাড়া লিফলেট গ্রহণ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ফটোসেশনে অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জনাব আসিফ আকবর। মাননীয় আইনমন্ত্রী এবং আসিফ আকবরসহ অনেকই ফায়ার সার্ভিসের সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে সচেতনার কোনো বিকল্প নেই। এ জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের নির্দেশে জনসাধারণকে সচেতন করতে ফায়ার সার্ভিসের পক্ষ হতে অমর একুশে বইমেলায় লিফলেট বিতরণের এই উদ্যোগ নেয়া হয়।

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি উভয় পাশের বইয়ের স্টলগুলোতে ও মেলায় আসা দর্শনার্থীদের অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানস্থ ফায়ার সার্ভিসের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের সামনে থেকে এ কার্যক্রম শুরু করা হয়। অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিস প্রতিনিয়ত গণসংযোগ, টপোগ্রাফি, স্ট্যাটিক র‌্যালি, মহড়া, প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। বইমেলায় লিফলেট বিতরণ এর-ই ধারাবাহিকতার অংশ।

বই মেলায় লিফলেট বিতরণের পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার করা হয়। এ সময় একজন দর্শনার্থী ফায়ার সার্ভিসের এই হটলাইন নম্বরে পরীক্ষামূলকভাবে ফোন করেন। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম তারা হয়তো রেসপন্স করবে না। কিন্তু ফোন দেয়ার পর আমার সে ভুল ভেঙে গেছে। আপনাদের সকলকে অনেক ধন্যবান।’
উল্লেখ্য, বইমেলায় ফায়ার সার্ভিসের একটি স্টল রয়েছে। সেখানে বিভিন্ন দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ক বই ও লিফলেট রাখা হয়েছে। মেলার প্রথম দিন থেকে লিফলেট বিতরণ এবং সূলভ মূল্যে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বই বিক্রির সেবা দিচ্ছে এই স্টল। এছাড়া মহাপরিচালক মহোদয়ের নির্দেশে প্রতি শুক্রবার শিশুদের জন্য বিনামূল্যে আগুন, ভূমিকম্প ও বজ্রপাতে করণীয় বিষয়ক নির্দেশনা বিতরণ করা হয়। শেখানো হয় ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার। এ কার্যক্রম মেলার শেষ দিন পর্যন্ত চালু থাকবে। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:২৫ অপরাহ্ণ
  • ১৮:০৯ অপরাহ্ণ
  • ১৯:২২ অপরাহ্ণ
  • ৬:১২ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102