তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা দাউদকান্দি সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ‘সৃষ্টি’ সাহিত্য, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ ‘রাখিবো চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে দাউদকান্দিতে ‘সৃষ্টি’র ব্যতিক্রমধর্মী উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে তিনদিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ‘সৃষ্টি’ সাহিত্য, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠন।
গতকাল ১ জুলাই মঙ্গলবার সকাল দশটায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
রাখিবো চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি কলামিস্ট ও বিশিষ্ট সংগঠক -মো.আলী আশরাফ খান, মোঃ শাহ আলম, ডাঃ মোঃ মোজাম্মেল হক, মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম স্বপন, সহ-সভাপতি ডাঃ মোঃ মহসিন এবং দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম সরকার, প্রধান অতিথি মোঃ হাবিবুর রহমান এবং উপদেষ্টা কবি কলামিস্ট মো.আলী আশরাফ খান। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়- জনগণের সক্রিয় অংশগ্রহণ ও পরিবেশ সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন।
কর্মসূচির অংশ হিসেবে গৌরীপুরে বিভিন্ন এলাকায় ফগার মেশিনে মশা নিধন কার্যক্রম, জলাবদ্ধ স্থান অপসারণ ও অপরিচ্ছন্ন জায়গা সমূহ পরিষ্কারের আলোচনা করা হয়। ‘সৃষ্টি’ সংগঠনের এমন উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, তারা পূর্বেও এমন কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।