সাংবাদিক মোহাম্মদ খালেকুজ্জামান সুজিত, ধামরাই (ঢাকা) প্রতিনিধ :
গতকাল ০১/০৭/২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ধামরাই উপজেলার উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ, আহত ভাই বোনদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থান: ঢুলিভিটা, সময় বিকাল ৫.০০টা।
উক্তদোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: আ: হালিম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সম্মানিত নায়েবে আমীর ও ঢাকা ২০ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওঃ মোহাম্মদ আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা সহকারী সেক্রেটারী মাও: শাহাদাত হোসাইন, মাও: আবুল হাসেম, সহকারী সেক্রেটারী, ধামরাই উপজেলা, মাও: শামছল আলম, আমীর ধামরাই পৌরসভা, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, সেক্রেটারি ধামরাই পৌরসভা, অধ্যাপক আব্দুল করিম বীর মুক্তিযোদ্ধা সহসভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম শুরা ও কর্মপরিষদ সদস্য, ধামরাই উপজেলা অনুষ্ঠান পরিচালনা করেন মহিউদ্দিন, সেক্রেটারি ধামরাই উপজেলা।