শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১ জুলাই ২০২৫:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি সমাজকে আলোর পথ দেখানো এবং ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক মাইল ফলক।

তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সাথে এক আলোচনা সভায় একথা বলেন। সভায় জুলাই যুদ্ধে অংশে নেওয়া উমামা ফাতেমা, নুসরাত হক, কথা, কলি, সাইমা এবং আব্দুর রহমান নবীন সহ অনেকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বাংলাদেশের গৌরবময় ইতিহাসে আলোচিত জুলাই-গণঅভ্যুত্থান’ এর শহিদদের এবং আহত যোদ্ধাদের স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বোনার চেষ্টা যেখানে ন্যায় বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য ও সংস্কৃতির বিজয়ের প্রতি মানুষের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর দশ মাসে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে অনেক দূর যেতে সক্ষম হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে জুলাই শহিদদের চেতনা ধারণ করে একটি ন্যায় ভিত্তিক, সুসংহতিময় ও স্বৈরাচার মুক্ত মানবিক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102