সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে রাজমিস্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

তিতাস উপজেলায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. মোস্তফা মিয়া (৫৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।

রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০ টায় তিতাস উপজেলা সাতানি ইউনিয়নের রায়পুর প্রবাসী দ্বীন ইসলামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত রংপুর মাহিগঞ্জ থানার বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত মো.মোস্তফা মিয়া (৫৫) তিতাসে থেকে বিল্ডিং কন্ট্রাক নিয়ে রাজমিস্ত্রীর কাজ করতেন।

তার সঙ্গে আরো দুইজন নকশা শ্রমিক ছিলেন। তাদের বাড়ি চাপাইনবয়াবগঞ্জ বলে জানা গেছে। নিহত মোস্তাফা মিয়া তার সঙ্গে দুই শ্রমিক নিয়ে কাজ করতেন। তার মৃত্যুর পর ওই দুই শ্রমিককে পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, সঙ্গে থাকা দুই শ্রমিক যেহেতু পালিয়ে গেছে, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিতাস থানার ওসি মোঃ শহিদ উল্যাহ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি রাজমিস্ত্রি মোস্তফার হাত-পা ও মুখ বাঁধা এবং কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। তার সঙ্গে আরো দুইজন শ্রমিক ছিল, তারা এখন নাই। ধারণা করা হচ্ছে, তারাই মোস্তফাকে হত্যা করে পালিয়ে গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102