বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ …ড. খলিলুর রহমান রমজান ও ঈদের তাৎপর্য: আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার এক পূর্ণাঙ্গ দিশা ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী

আশুগঞ্জে দু‘দল গ্রামবাসীর সংঘর্ষে,বাড়িঘর অগ্নিসংযোগ ও পুলিশসহ আহত অর্ধশত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে প্রায় ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে ৭ পুলিশসহ উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ২টি বসত ঘরে অগ্নিসংযোগ, ৭/৮ বাড়ি ভাংচুর ও ৩/৪টি দোকান লুটপাট করা হয়েছে। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী যৌথভাবে চেষ্টা চালিয়ে মঙ্গলবার রাত ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরপুর গ্রামের উত্তরপাড়ার কবরস্থানের গাছ থেকে ফুল ছিড়ে ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় জাকির বাড়ী ও পশ্চিম পাড়ার মোল্লাবাড়ির দুই কিশোরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে উভয়পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় সংঘর্ষে নেমে পড়ে। সংঘর্ষে বিদ্যালয় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় জাকির বাড়ির একটি ঘরে ও কয়েকটি বনের স্তুপে অগ্নিসংযোগ এবং ৪/৫টি বাড়িঘর ভাংচুর করে এবং পশ্চিমপাড়ার মোল্লাবাড়ির কয়েকটি বাড়িঘর ভাংচুর ও ৩/৪টি দোকান লুটপাট করে। এ সময় খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে জাকির বাড়ির মো: মোয়াজ্জেম জানান, তুচ্ছ একটি ঘটনায় মোল্লা বাড়ির লোকজন আমাদের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বাড়ির ২৫ জন লোক আহত হয় এবং আমাদের বাড়িঘর ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে।

মোল্লা বাড়ির মো: তাজুল ইসলাম জানান- জাকির বাড়ির লোকজনের পাল্টা হামলায় আমাদের ২০জন আহত হয়েছে এবং বাড়িঘর ভাংচুর ও কয়েকটি দোকানের মালমাল লুটপাট করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। এতে ইটপাটকেলের আঘাতে ৭ পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশের গাড়ি ভাংচুর করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে চেস্টা চালিয়ে রাত ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খায়রুল আলম জানান- তুচ্ছ ঘটনায় বাহাদুরপুর গ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে ৭ জন পুলিশ সদস্য আহত এবং থানার ডিউটি গাড়ি ভাংচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102