ডেক্স রিপোর্ট কুমিল্লা :
২৪/০৬/২০২৫ইং তারিখ সকাল অনুমান ০৭:৩০ ঘটিকা হতে সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় তিতাস থানাধীন ০৬নং ভিটিকান্দি ইউপি এলাকার দুলারামপুর সাকিনের জাহিদুল ইসলাম এর বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ভিকটিম সায়েমা(২২) স্বামী মো: জাহিদুল, সাং দুলারামপুর, দক্ষিণ পাড়া, থানা: তিতাস, জেলা: কুমিল্লা আত্মহত্যা করেছে।
প্রাথমিকভাবে জানা যায় গত ২৩/০৬/ ২৫ ইং তারিখ রাত্রীবেলায় ভিকটিম স্বামী সন্তান সহ খাওয়া দাওয়া শেষে তাদের নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পরে। ভিকটিমের স্বামী জাহিদুল ইসলাম ভোর অনুমান ০৭:৩০ ঘটিকার সময় ঘুম থেকে উঠে তার ছেলে মেয়ে কে নিয়ে স্থানীয় বাজারে বাজার করতে যায়। বাজার থেকে মাছ তরকারি কিনে ঘরে এসে দেখে তার বসত রুমের দরজা ভিতর থেকে বন্ধ করা। সে স্ত্রীকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে পিছনের জানালা দিয়ে দেখে ভিকটিম রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। আশপাশের লোকজনদের জানালে স্থানীয় মেম্বার সহ লোকজন লোকজন এসে থানায় সংবাদ দেয়।
উক্ত সংবাদের ভিত্তিতে জরুরি মোবাইল ডিউটি অফিসার এসআই কমল কৃষ্ণ ফোর্স সহ ঘটনাস্থলে যায়। স্থানীয় মেম্বার ও লোকজনের সামনে উপস্থিত লোকজন দিয়ে দরজা ভেঙ্গে মৃতা সায়েমা’কে তার রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পেয়ে নারী পুলিশ ও মহিলাদের সহায়তায় মৃতা সায়েমাকে নামানো হয়। শালীনতার প্রতি সতর্ক দৃষ্টি রেখে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।