সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শিশুর লাশ উদ্ধার নিখোঁজের একদিন পর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নিখোঁজের একদিন পর কচুক্ষেত থেকে মো. রাহিম নামে এক শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার জাফর খালেরপাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত মো. রাহিম (১০) সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার আসাদ আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল থেকে শিশু রাহিম সৈয়দটুলা পশ্চিমপাড়ার বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনেরা বিভিন্ন স্থানে শিশুটিকে খোঁজতে থাকেন। পরে শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়রা বাড়ির কাছে সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার জাফর খালেরপাড় কচুক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা শিশুটির স্বজন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শিশুটির পিতা আসাদ আলী জানান, তার স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বছর খানেক আগে। এরপর শিশুটি একই এলাকায় তার নানী বাড়িতে থাকতেন। শিশুটির মা জীবিকার সন্ধ্যানে ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সাত বছরের তার আরেক ছেলে রায়াত ও পিতার কাছে থাকতেন। তার ছেলেকে কারা কি কারণে হত্যা করে থাকতে পারে এ ব্যপারে তিনি কিছুই বলতে পারছেন না। তিনি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করে এ হত্যাকান্ডের বিচার দাবি করেন।

ঘটনা সম্পর্কে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মো. রফিকুল হাসান জানান, নিহত শিশুটির মুখ এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।আমরা বিষয়টি তদন্ত করছি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102