সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা সদর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন মামলায় সাতজন আটক করেছে পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বৈষম্য বিরোধী আন্দোলনসহ বিভিন্ন মামলায় শিক্ষকসহ ৭ জন গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লায় জুলাই বিপ্লবে আন্দোলনকারী ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধের মামলায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বিভিন্ন অপরাধের মামলায় কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষক প্রবীর রঞ্জন দে সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের টিম নগরীর তাল পুকুরপাড় এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার(১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, কুমিল্লা নগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলার উন্নয়নে কুমিল্লার পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খানের নির্দেশে কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একাধিক টিন বুধবার রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষক নগরীর তালপুকুর পাড় এলাকার বাসিন্দা ননী গোপাল দে -র ছেলে প্রবীর রঞ্জন দে কে গ্রেফতার করে। এছাড়া পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আরো ৬ আসামিকে গ্রেফতার করে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102