সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়ন যুবলীগ নেতা আবুল হাসনাত আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লায় হত্যার চেষ্টার মামলায় যুবলীগ নেতা হাসনাত গ্রেফতার কুমিল্লার দেবীদ্বারে গত বছর ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আবুবকর কে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা সুনতানপুর ইউনিয়নের মধ‍্যনগর গ্রামের আবুল খায়ের আলমের ছেলে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত অপু(৩০) কে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুন বুধবার সাড়ে এগারোটায় দেবিদ্বার থানার উপপরিদর্শক(এসআই) অজয় চক্রবতীর নেতৃত্বে একদল পুলিশের অভিযানে, দেবিদ্বার নিউমার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।

১৯ জুন বৃহস্পতিবার দুপুরে আবুল হাসনাত অপুকে আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভূক্ত ৭৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামী মো. আবুল হাসনাত অপু। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে হাসনাতকে দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবুবকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়েরকরা মামলার সন্ধিগ্ধ আসামী আসামী। অনুসন্ধানে ভিডিও ফুটেজ ও ছবিতে আবুবকরকে হত্যার চেষ্টার তথ্যপ্রমানে তাকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102