তিতাস (কুমিল্লা) সংবাদদাতা:মোঃ রমিজ উদ্দিন :
হাটি হাটি করে প্রায় দশটি বছর ধরে গরিব অসহায় ও আরো অন্যান্য ভালো কাজে সর্বদা এগিয়ে আসা স্বেচ্ছাসেবী হিলফুল ফুযুল সংগঠনটি আলোচিত হয়েছে।
কুমিল্লা জেলা তিতাস উপজেলায় ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি ঈদগা মাঠে হিলফুল ফুযুল সংগঠনের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ১০ জুন সকাল ১০ টা থেকে শুরু করে সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিতাসের হিলফুল ফুযুল সংগঠনের সকল সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্যমের মাধ্যমে ও বিভিন্নভাবে আর্থিকভাবেও সহযোগিতার হাত বাড়িয়ে সর্বদা অসহায়দের পাশে দাঁড়াচ্ছে এবং চলমানও রয়েছে।
তাদের অক্লান্ত পরিশ্রমে হিলফুল ফুযুল সংগঠনের অন্যতম সদস্য ইব্রাহিম খলিলের ভূমিকায় ও অন্যান্য সদস্যদের কে সাথে নিয়ে হিলফুল ফুযুল সংগঠনের দশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি সফল করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি গাজী সরকারের সভাপতিত্বে হাফেজ মুফতি মুহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় ও হিলফুল ফুযুল সংগঠনের ইব্রাহিম খলিলের পরিচালনায় উপস্থিত ছিলেন, হিলফুল ফুযুল সংগঠনের সভাপতি মো:কবির সিকদার, প্রধান অতিথি ছিলেন মানবিক শওকত হোসেন পিপিএম, প্রতিষ্ঠাতা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের, বেওয়ারিশ চিকিৎসা ও পুর্ণবাসন কেন্দ্র, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ফিরোজ হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার গর্ব টিপু চৌধুরী(এস কেমিডিয়া), মো:আবদুল্লাহ গাজীপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক মো:সায়মন স্যার, হিলফুল ফুযুল সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম, আবদুর রহমান, আবদুল হক সাহেব, আবদুল মান্নান সহ সুপার কালাচানকান্দি ইসলামীয়া দাখিল মাদ্রাসা এবং মো:আবু সাঈদ সমন্বয়ক।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে সম্মানিত মেহমানসহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে হিলফুল ফুযুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মেহমানদের হাতে সম্মাননা স্বারক ও হিলফুল ফুযুল সংগঠনের সদস্যদের হাতে সম্মাননা প্রদান করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।