সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাস উপজেলা প্রেসক্লাবের কমিটি মোঃ রমিজ উদ্দিনকে আহবায়ক করে বিলুপ্ত ঘোষনা হয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা তিতাস উপজেলা প্রেসক্লাবের কমিটি কড়িকান্দি বাজারস্থ ডে-লাইট রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ‘‘তিতাস উপজেলা প্রেসক্লাব’’ এর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পর ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা কড়িকান্দি বাজারস্থ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পূর্বের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী বয়োজ্যেষ্ঠ সদস্য হিসেবে মোঃ রমিজ উদ্দিনকে আহবায়ক কমিটি গঠনের সভার সভাপতিত্ব করার দায়িত্ব দেওয়া হয়। এসময় আমাকে পরবর্তী কার্যকরী কমিটির কোন পদে দায়িত্ব না দিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রাখার অনুরোধ করি।

সভায় পরবর্তী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে প্রার্থীতার ঘোষণা দিলে এবং সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যবৃন্দ সকলে আমাকে পুনরায় সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব করেন এবং তা গৃহীত হয়। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তী সভায় তা সমাধানের লক্ষ্যে ও একাধিক সদস্যের পারিবারিক কাজ থাকায় সভা মুলতবি ঘোষণা করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সভায় উক্ত দুটি (সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক) পদে চুড়ান্ত প্রার্থী নির্বাচিত করার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102