সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাসঃ মোঃ রমিজ উদ্দিন :

টানা বৃষ্টিতে কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুর টু জগতপুর গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে মাটি ধসে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন তিতাস উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

রবিবার (৮ জুন) সকাল থেকে উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওঃ মোঃ জামিল আশরাফ আল-মাহমুদ এর নেতৃত্বে সড়কটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা।
ইসলামী যুব আন্দোলন নেতা জামিল আশরাফ বলেন, টানা বৃষ্টিতে গাজীপুর-জগতপুর সড়কটির সাগরফেনা সহ জগতপুর বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে মরণফাঁদ হয়ে আছে। এসব ভাঙা স্থান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মেরামত করে নির্বিঘ্নে মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই কাজ চলমান থাকবে, পাশাপাশি জনবান্ধন কাজে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সবসময় পাশে থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102