সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কালিকচ্ছ অবৈধ পশুর হাট বন্ধ করল প্রশাসন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে অবৈধভাবে বসানো কোরবানির পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সেনাবাহিনী ও পুলিশ এ অভিযানে অংশ নেয়।

সোমবার (২ জুন) দুপুরে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহিমসহ আরও অনেকে।

ওসি মো. রফিকুল হাসান বলেন,যারা অবৈধভাবে গরুর বাজার বসানোর চেষ্টা করেছিল, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এরপর কেউ আবার অবৈধভাবে বাজার বসানোর চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, এ বাজারের জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি। আপনারা জানেন, কোরবানির ঈদের আগে অস্থায়ী পশুর হাটের জন্য ডিসি স্যারের অফিস থেকে অনুমোদন দেওয়া হয়। পরে আমরা উপজেলা থেকে উন্মুক্তভাবে ইজারা দিই। কালিকচ্ছ বাজার আমাদের ইজারাভুক্ত বাজার নয়, এটি একটি অবৈধ বাজার। ইতিপূর্বে আমরা দুইবার এসে উচ্ছেদ করেছি এবং আজও উচ্ছেদ করেছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102