কুমিল্লা তিতাসঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সুপার ফাইভ কমিটির নেতাদের পরিচিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে উপজেলার ১নং সাতানী ইউনিয়নের কালির বাজারে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির নব-নির্বাচিত নেতাদের পরিচিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর নব-নির্বাচিত সাতানী ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ কমিটির নেতাদের ফুলেল সংবর্ধনা প্রদান করে বরণ করে নেন সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতানী ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সভাপতি মো.দেলোয়ার হোসেন মোল্লা ও স্বাগত বক্তব্য রাখেন সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডি এম রাসেল মেম্বার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতানী ইউনিয়ন বিএনপির নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি এইচ এম জাকির সওদাগর, যুগ্ম- সাধারণ সম্পাদক মো.আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মঈন উদ্দিন সিকদার, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন মাষ্টার,উপজেলা যুবদলের সদস্য মো. রোকন উদ্দিন মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, সাতানী ইউনিয়ন ছাত্রদল নেতা মো.সেলিম সিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.পশর আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আবুল কালাম,মোস্তফা কামাল, ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মো.গিয়াস উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত সংবর্ধনা ও পরিচিত সভা শেষে সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবদুল কমির সওদাগরের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত সকলের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। পরে বিভিন্ন ওয়ার্ড, অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সুপার ফাইভের পাঁচ জনকে ফুলের মালা পড়িয়ে ও ফুল দিয়ে গণ সংবর্ধনা প্রদান করেন।
এসময় সংবর্ধিত অতিথিবৃন্দ বিএনপির সকল নেতৃবৃন্দসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওসমান গণি ভূইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়ার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।