কুমিল্লা সংবাদদাতা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের সাগরফেনা জামিয়া কারিমিয়া মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র সাইয়ান ইসলামকে হার্টের অপারেশনের জন্য নগদ ২৫ হাজার টাকা সহায়তা হিসেবে প্রদান তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)।
জানা যায়,উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐচারচর গ্রামের মৃত রাজা মিয়া ও মৃত পারুল বেগমের ছেলে সাইয়ান ইসলাম(১৪) হার্টের একটি ছিদ্র নিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতা ভোগ করছেন।সে সাগরফেনা জামিয়া কারিমিয়া মাদরাসা নাজেরা বিভাগের ছাত্র।বাবা- মা হারা অসহায় এতিম সাইয়ান ইসলামের চিকিৎসার অনেক টাকার প্রয়োজন। এতো টাকা ব্যয় করে হার্টের অপারেশন করা তাঁর পক্ষে সম্ভব না। সে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। এমন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা জামিয়া কারিমিয়া মাদরাসায় গিয়ে তাঁর হাতে নগদ ২৫ হাজার টাকা সহায়তা হিসেবে তুলে দেন, তিতাস উপজেলা সেচ্ছাসেবক নামে সামাজিক স্বেচ্ছাসেবী এই মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তব্য দেন, সাগরফেনা জামিয়া কারিমিয়া মাদরাসার মোহতামীম মাওলানা জিয়াউর রহমান, সংগঠনের পক্ষে বক্তব্য দেন, তিতাস উপজেলা সেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক)’র প্রতিষ্ঠাতা
আহবায়ক মো.সাজ্জাদ হোসেন সজীব সরকার, সদস্য সচিব মো.বশির আহমেদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম ছিদ্দিকী, এমফিল গবেষক আল আযহার(মিসর বিশ্ব বিদ্যালয়)।
এরপর সংগঠনটি সফলতা কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন সাগর ফেনা জামিয়া কারিমিয়া মাদরাসার মোহতামীম মাওলানা জিয়াউর রহমান।
এছাড়া শুক্রবার দুপুরে একটি জামে মসজিদের মুসল্লীদের ওজুর পানির জন্য একটি মর্টার ব্যবস্থা করে দেন, তিতাস উপজেলা সেবক কমিউনিটি (তিউসেক)’র প্রতিষ্ঠাতা আহবায়ক সাজ্জাদ হোসেন সজীব সরকার, সদস্য সচিব মো.বশির আহমেদ, সিনিয়র যুগ্ম- আহবায়ক মো.শরিফুল ইসলাম প্রমুখ।