সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১৭ মে, শনিবার বিকাল ৫ টায় তিতাস উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

মো.শাহানেওয়াজ মুক্তার (প্রধান শিক্ষক, ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) কে সভাপতি ও
কাজী নাজমুল হক (প্রধান শিক্ষক, জগতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়) কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন, তানজিনা আক্তার (প্রধান শিক্ষক মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়), অর্থ সম্পাদক রোকসানা আকতার (প্রধান শিক্ষক, পুর্ব দড়িকান্দি হাজী তারা মিয়া সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়), দপ্তর সম্পাদক মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা (প্রধান শিক্ষক শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

ঘোষিত কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন উপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102