শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয়জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৪ মে ২০২৫ খ্রি.

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মেহেরপুর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজামান (৫০) ২। মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল ওরফে মোল্লা রুবেল (৪৫) ৩। নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আকবর মেম্বার (৭৭) ৪। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল আলিম বেপারী (৫৪) ৫। ৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহম্মেদ শুভ (৩৮) ও ৬। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আনছারুল করিম (৩০)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:৪৫ ঘটিকায় ডিবি-তেজগাঁও বিভাগের পৃথক টিম রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহজামানকে এবং আনুমানিক ৭:৪৫ ঘটিকায় মধ্য বসিলা এলাকা থেকে রুবেল ওরফে মোল্লা রুবেলকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে হাজী আলী আকবর মেম্বারকে গ্রেফতার করে।

ডিবি সূত্র আরও জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মোঃ আব্দুল আলিম বেপারীকে গ্রেফতার করে। অন্যদিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে শাহাবুদ্দিন আহম্মেদ শুভকে গ্রেফতার করে।

এছাড়া, আজ বুধবার (১৪ মে ২০২৫) দুপুর আনুমানিক ০৩:৪০ ঘটিকায় ডিবি-উত্তরা বিভাগের একটি টিম রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আনছারুল করিমকে গ্রেফতার করে। আনছারুল করিমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102