রিপোর্ট মোহাম্মদ, রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ও সাংগঠনিক কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা।
উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি গ্রাম থেকে শনিবার স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীদের একটি আনন্দ মিছিলের র্যালী বের করে হরিপুর, রতনপুর গ্রাম প্রদক্ষিন করে পূনরায় দাসকান্দি গ্রামে গিয়ে সমাবেত হয়। পরে কর্মী-সমর্থক, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা নবগঠিত “সুপার সিক্স” ছয় সদস্য বিশিষ্ট কমিটির নব নির্বাচিত সভাপতি ফরিদ সরকার ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক সায়মন ভূইয়া, প্রচার সম্পাদক মহিউদ্দিন, সদস্য জামির হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রিপন সরকার, ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আবুল কালাম, সাবেক ছাত্রদলের সভাপতি মো. সোহাগ নুর, যুবদল নেতা শাহীন, ভিটিকান্দি ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ফারুক সরকার, ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের সদস্য রুবেল, ইউনিয়ন জাসাসের ছাত্রদল নেতা ইলিয়াস সরকার, বিএনপি নেতা ইঞ্জি. আতাউর রহমান, ডা. আলী হোসেন মোল্লা, সোলেমান সরকার, জালাল, ভিটিকান্দি ইউনিয়ন কৃষক দলের সদস্য হারুন, মহিউদ্দিন সরকার ও জামিরসহসহ দলীয় একাংশের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।