সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের মৌটুপি গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মদ উদ্ধার, পলাতক আসামি সবুজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস সংবাদদাতা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপি গ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান চালানো হয় মৌটুপী গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে সবুজের বাড়িতে, যিনি একাধিক মাদক মামলার আসামি হিসেবে পরিচিত। অভিযানে সবুজের ব্যবহৃত কক্ষ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি বোতলে রাখা ভারতীয় মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় সবুজ পালিয়ে যায়।

এ বিষয়ে তিতাস থানা পুলিশ জানিয়েছে, অভিযানের পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত সবুজকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সবুজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে, তবে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102