বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রমজান ও ঈদের তাৎপর্য: আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার এক পূর্ণাঙ্গ দিশা ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক ট্রাইব্যুনালে জয়, গেজেটে নাম—তবু চেয়ারম্যানের চেয়ারে বসতে পারছেন না বজলুল হক খান

সড়ক দুর্ঘটনায় সরাইল নবীনগরে নিহত ৪

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ও নবীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে জেলার নবীনগর ও সরাইল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার রাতে নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি চালিত অটো রিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়। নিহতরা হলেন উপজেলার আক্তার খন্দকার (৬০), পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৫৫) ও সিরাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নবীনগর-রাধিকা সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা উপজেলার কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নিহত হন। দুর্ঘটনায় সিএনজি অটো রিক্সা ও মোটরসাইকেলে থাকা অন্তত আরো পাঁচজন আরোহী আহত হন।

আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে বিল্লাল হোসেন ও সিরাজুল ইসলাম কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বেড়তলা নামকস্থানে দেবাশীষ মোহন্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর গ্রামের বাদল চন্দ্র মোহন্তের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, দেবাশীষ মোহন্ত তার এক সহকর্মী উদয়কে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়াতে এসেছিলো। পরে রাতে মোটর সাইকেলযোগে কর্মস্থল সাভারে ফিরে যাওয়ার সময় অজ্ঞাত কোন একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেবাশীষ মারা যায়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102