শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫, প্রতিযোগিতার উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১০ মে, ২০২৫

গতকাল (শনিবার) মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ -২০২৫” প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এসময় উপদেষ্টা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং দেশে অসংখ্য জলাশয় রয়েছে। যে কারণে সাঁতার জাতীয় জীবনে নিবিড়ভাবে জড়িত। সেই জায়গা থেকে আমাদের সাঁতার প্রতিযোগিতায় ভালো করার অপার সম্ভাবনা রয়েছে। ট্যালেন্ট হান্ট একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নতুন নতুন ক্রীড়াবিদ এবং সম্ভাবনাময়ী খেলোয়ার খুঁজে পাই। যাদেরকে যথাযথ ট্রেনিং এবং ফেসিলিটিজ দেওয়ার মাধ্যমে উপযুক্ত করা হবে যাতে তারা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন; দেশকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে পারেন। খেলোয়াড়দের উন্নয়নে সকল প্রকারের সহযোগিতা প্রদানে যব ও ক্রীড়া মন্ত্রণালয় সচেষ্ট আছে।

উপদেষ্টা বলেন,অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ফেডারেশনগুলোকে প্রকৃত ক্রীড়াবিদদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সার্চ কমিটির মাধ্যমে বিভিন্ন ফেডারেশনের কমিটি পুনর্গঠন করা হচ্ছে। বিগত সময় ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করার কারণে ক্রীড়াক্ষেত্রে অসামান্য ক্ষতি হয়েছে। ক্রীড়াক্ষেত্রে বিরাজনীতিকরণ এই সরকারের একটি গুরুত্বপূর্ণ পলিসি।অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অন্তত আমি যে কয়দিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবো, ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিকরণের কোন সুযোগ দেওয়া হবে না । জবাবদিহিতার মাধ্যমে ক্রীড়ার উন্নতি বাস্তবায়ন করব। আগামী অর্থবছর থেকে ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102