মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (৮ মে ২০২৫ ) ইং তারিখ হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক গাড়ির চাকায় রড বা লোহা মেরে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং স্বেচ্ছাসেবকগণ কর্তৃক ইলিয়টগঞ্জ হাইওয়ে থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনের পাশে থাকা জঙ্গল/ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে এবং সপ্তাহব্যাপী এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মূলত অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন এর নের্তৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পুলিশ বান্ধব স্বেচ্ছাসেবকগণ মহাসড়কের পাশের জঙ্গলে বসে থেকে চলন্ত গাড়িতে রড/লোহা নিক্ষেপ করে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা স্বরূপ মহাসড়কের পাশের জঙ্গল পরিস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে মহাসড়ক সংলগ্ন আশে পাশে সকল জঙ্গল পরিস্কার করা হবে। ঝোপঝাড় পরিস্কার হলে কোন ডাকাত, ছিনতাইকারী বা দুষ্কৃতকারীরা রাস্তার পাশে বসে থেকে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
আগামি ঈদুল আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে সকল শ্রেনী পেশার মানুষ যাতে নিরাপদে ঘরে পৌঁছাতে পারে এজন্য হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এই ধরনের সামাজিক কার্যক্রম চলমান থাকবে।