শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

মৎস্য অধিদপ্তরের নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

মো সোহেল তালুকদার, পটুয়াখালী :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং নতুন সৃষ্ট পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “২০২০ সালে প্রণীত অর্গানোগ্রাম আজও বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে হাজারো মাৎস্যবিজ্ঞান গ্র্যাজুয়েট সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।”

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দীর্ঘ চার বছরের পরিশ্রমে অর্জিত ডিগ্রি যেন আজ মূল্যহীন হয়ে পড়েছে। পটুয়াখালীর মতো দূরবর্তী অঞ্চলে থেকেও তারা নিরলস পরিশ্রম করে নিজেদের দক্ষ করে তুলেছেন, কিন্তু সরকারি কাঠামোয় তাদের জন্য নেই কোনো সুসংহত পেশাগত অবস্থান।

স্নাতকোত্তর শিক্ষার্থী মুশফিক রিফাত বলেন, “আমরা এই খাতে বিশেষায়িত হয়েছি দেশের মৎস্যসম্পদ, পুষ্টি ও অর্থনীতিতে অবদান রাখার প্রত্যাশায়। কিন্তু অর্গানোগ্রাম বাস্তবায়ন না হওয়ায় আমরা বারবার হতাশ হচ্ছি।”

শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, “সরকার যেখানে দক্ষ জনবলকে অগ্রাধিকার দিচ্ছে, সেখানে আমরা প্রয়োজনীয় দক্ষতা নিয়েও প্রাতিষ্ঠানিক অবহেলার শিকার হচ্ছি। দ্রুত নিয়োগ না হলে মৎস্য খাত থেকে মেধাবীরা সরে যেতে বাধ্য হবেন।”

ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মোহাইমিন আজিম তাসিন ও ইত্তেজা সাবাব বলেন, “আমরা চাই দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির উন্নয়নে মাৎস্যবিজ্ঞানীরা সক্রিয়ভাবে ভূমিকা রাখুক। এজন্য প্রয়োজন যথোপযুক্ত চাকরির সুযোগ এবং বাস্তবভিত্তিক নীতিনির্ধারণ।”

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। তিনি শিক্ষার্থীদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব। মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রাণবন্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের ভবিষ্যতের কথা বলেনি, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির বিষয়েও সচেতনতা দেখিয়েছে—এটি অত্যন্ত ইতিবাচক। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবির সঙ্গে একমত এবং সরকারের উচ্চপর্যায়ে এই দাবিগুলোর গুরুত্ব তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামও মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন, “আমাদের ছাত্রছাত্রীরা একটি সময়োপযোগী ও যৌক্তিক দাবি উত্থাপন করেছে। আমি ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করব।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজেদুল হক। তিনি বলেন, “যথাযথ পদ সৃষ্টি না হলে এই বিশেষায়িত শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাবে, যা ভবিষ্যতে দেশের জন্য ক্ষতিকর হতে পারে।”

আয়োজকরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “দেশের সম্ভাবনাময় মৎস্য খাতকে এগিয়ে নিতে অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং নতুন পদে নিয়োগ দিতে হবে। তা না হলে একটি গুরুত্বপূর্ণ খাত অবহেলার শিকার হয়ে পড়বে।”

উল্লেখ্য, পবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে তাদের জন্য নেই প্রয়োজনীয় সংখ্যক পদ। এতে করে একটি সম্ভাবনাময় খাত দিনের পর দিন অযত্নে পড়ে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102