শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

বুড়িগঙ্গায় বর্জ্য নিষ্কাশন: শ্যামনগর কদমতলী শিল্প এলাকায় পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৭ মে ২০২৫ , বুধবার

আজ ০৭ মে ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা, ঢাকা গবেষণাগার এবং ঢাকা মহানগর কার্যালয়ের যৌথ টিম শ্যামনগর কদমতলী শিল্প এলাকা পরিদর্শন করে। অভিযানের শুরুতেই বুড়িগঙ্গা নদীতে পাইপের মাধ্যমে দূষিত পানি সরাসরি নিষ্কাশনের দৃশ্য পাওয়া যায়। ঘটনাস্থল থেকে নিষ্কাশিত পানির নমুনা সংগ্রহ করা হয়।

পরবর্তীতে দুটি ডাইং কারখানা পরিদর্শনে দেখা যায়, তাদের ইটিপি বন্ধ এবং ময়লা পানি সরাসরি ড্রেনে নিষ্কাশন হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই পানির নমুনাও সংগ্রহ করা হয়। অভিযানের সময় বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কারখানাগুলো ইটিপি চালু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ এলাকায় প্রায় ৪৯টি ডাইং ও ওয়াশিং কারখানা রয়েছে, যেগুলোর বর্জ্য নিষ্কাশনের বিষয়টি নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা প্রয়োজন। এজন্য রোস্টারভিত্তিক দায়িত্ব দিয়ে মহানগর কার্যালয়ের তত্ত্বাবধানে মনিটরিং চালুর সুপারিশ করা হয়।

পরিদর্শনে অধিদপ্তরের পরিচালক বলেন, মালিক সমিতি, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে সভা আয়োজনের মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। নমুনার ল্যাব পরীক্ষার ভিত্তিতে এনফোর্সমেন্ট শুনানি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102