বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ …ড. খলিলুর রহমান রমজান ও ঈদের তাৎপর্য: আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার এক পূর্ণাঙ্গ দিশা ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী

কুমিল্লা তিতাসে বৈষম্যবিরোধী মামলাসহ, একাধিক মামলার পলাতক আসামী সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

তিতাস, কুমিল্লা তিতাস ০৪/০৫/২৫ইংরাজী
তিতাস উপজেলার শাহাপুর গ্রামের, মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া (৫৩) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। বৈষম্যবিরোধী মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামী এবং ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই পলাতক ফারুক কে তিতাস থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

রবিবার (০৪ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিতাস থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত মোঃ ফারুক মিয়ার পিতার নাম আনু মিয়া চেয়ারম্যান এবং বাড়ি শাহপুর (চেয়ারম্যান বাড়ি), তিতাস থানার অন্তর্গত।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে একটি গুরুত্বপূর্ণ মামলা ছাড়াও তিনটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বমোট ৯টি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যা তাকে দীর্ঘদিন ধরে পলাতক আসামী হিসেবে চিহ্নিত করে রেখেছিল।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্লাহ বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ বেশি দিন পালিয়ে থাকতে পারে না। আমরা ধারাবাহিকভাবে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় তাকে আটক করা হলো। ” সাবেক এই চেয়ারম্যানের গ্রেফতারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102