বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ …ড. খলিলুর রহমান রমজান ও ঈদের তাৎপর্য: আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার এক পূর্ণাঙ্গ দিশা ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে মোঃ মশিউর রহমান কুমিল্লা তিতাসের কড়িকান্দি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে হট্টগোল: ওজনে কম দেওয়ার অভিযোগে তোপের মুখে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী

কুমিল্লা তিতাসে ঈদগায় মাটি ভরাটে প্রশাসনের অনুমতির জন্য মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে ঈদগায় মাটি ভরাটে প্রশাসনের অনুমতির জন্য মানববন্ধন করেছে উপজেলার জগতপুর ইউনিয়নের ১ম গোবিন্দপুর গ্রামবাসী। গতকাল বেলা ৩টায় ১ম গোবিন্দপুর শাহী ঈদগাহ এর জন্য ক্রয়কৃত নির্ধারিত স্থানে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মনববন্ধনে বক্তারা জানান, বিগত দুই মাস আগে ঈদগাহ এর জন্য ক্রয়কৃত জায়গায় মাটি ভরাটের কাজ শুরু করলে স্থানীয় একটি কুচক্রী মহলের ভুল তথ্যের ভিত্তিতে স্থানীয় প্রশাসন মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয় এবং ভবিষ্যতে এখানে মাটি ভরাটের কাজ না করার জন্য নির্দেশ দেয়। বক্তারা বলেন,
স্বাধীনতা পরবর্তীকাল থেকে অদ্যবধি এই গ্রামে কোনো ঈদগাহ না থাকায় প্রতিবছর ঈদের জামায়াত মসজিদে পড়তে হয় এবং কারও মৃত্যু হলে শুকনো মৌসুমে জানাজা দিতে পারলেও বর্ষায় জানাজা আদায়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এমতাবস্থায় ঈদগাহটি সম্পন্ন হলে উক্ত গ্রামের দুই শতাধিক পরিবার ঈদের জামায়াতসহ কারও মৃত্যু হলে জানাজার জন্য একটি নির্দিষ্ট জায়গা হবে। ফলে তারা ঈদগাহ এর জন্য ক্রয়কৃত জায়গায় মাটি ভরাট করে ঈদগাহ নির্মাণের কাজটি সম্পন্ন করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, সমাজসেবক মো. আবুল কাশেম, ইউনুস সিরাজ প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন জিল্লু, মো. বাদশাহ মিয়া, মো. শামসুল হক মাস্টার, রাকীবুল কবীর, মো. গিয়াস উদ্দিন, গোলাম মোস্তফা, মো. লোকমান হোসেন, জাহাঙ্গীর আলমসহ কয়েক শতাধিক গ্রামবাসী।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১২:১১ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৪ অপরাহ্ণ
  • ৬:০৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102