কুমিল্লা তিতাস মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে রবিবার সকাল দশটায় উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়া।
নারান্দিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মো.হোসেন আলী মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম-আহবায়ক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, মাহবুব আলম সরকার, কাজী কবির হোসেন সেন্টু, জিয়ারকান্দি ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা মহিলা দলের সভাপতি মোসামৎ রুবি ইসলাম, হাজী মকবুল হোসেন, আক্তারুজ্জামান, আবদুল বাতেন সরকার, সদস্য আবুল হোসেন বুলবুল, সেলিম মোল্লা, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো.সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, যুগ্ম আহবায়ক মো.হাবিবুর রহমান, উপজেলা জাসাসের সদস্য সচিব এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম আহবায়ক এইচ এম জাকির সওদাগর, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো.ফাহিম সরকার প্রমুখ।
অনুষ্ঠিত নারান্দিয়া ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন,
জহিরুল ইসলাম বিএসসি, জাহাঙ্গীর আলম সরকার, মো.হালিম মেম্বার, মাঈনু উদ্দিন খসরু, মমিদ হোসাইন সিয়াম ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, মো.আরিফুল ইসলাম হানিফ, মো.ফরিদ মেম্বার, সোলেমান খান সাদ্দাম, মফিজুল ইসলাম মেম্বার।